চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুদ্দিনের পক্ষে বিশাল মোটরযান শোডাউন
৫০০ মোটরবাইক ও ৫০টি পিকআপ নিয়ে শক্তিশালী শোভাযাত্রা।
চট্টগ্রাম-১১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে জননেতা নুরুদ্দিন মনোনীত হওয়ার পর সমর্থক ও নেতা-কর্মীদের উদ্যোগে এক বিশাল মোটরযান শোডাউন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে আয়োজিত এই শোভাযাত্রায় প্রায় ৫০০টি মোটরবাইক ও ৫০টি পিকআপ ভ্যান অংশ নেয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো সমর্থক।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন—
চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. জান্নাতুল ইসলাম
সেক্রেটারি মোহাম্মদ ইকবাল
আবুল কালাম মাতাব্বর
এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।
সমর্থকরা বলেন,
“হাতপাখা প্রতীককে বিজয়ী করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।”
এ বিশাল মোটরযান শোডাউনকে স্থানীয়রা নির্বাচনী গণজোয়ার হিসেবে দেখছেন। এলাকাবাসীর মতে, এই শোভাযাত্রা প্রমাণ করেছে যে হাতপাখা প্রতীক চট্টগ্রাম-১১ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।
রিপোর্টার : তৌহিদ তাবরিজি
ওয়ার্ল্ড ভিউস বাংলা
চট্টগ্রাম

