মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম ১০ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ।

 


চট্টগ্রাম ১০ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ।

চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রাম ১০ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি চট্টগ্রাম ১০ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম ১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

✍️ তৌহিদ তাবরিজি

ওয়ার্ল্ড ভিউস বাংলা

চট্টগ্রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন